হেলিকপ্টার বিধ্বস্তে তাইওয়ানের সেনাপ্রধান নিহত

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২০, ১৩:৩৬আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৩:৩৮

তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিং বৃহস্পতিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। সেনাদের সঙ্গে মিলিত হওয়ার নিয়মিত সফরে থাকার সময় এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও সাত সামরিক ব্যক্তি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এখবর জানিয়েছে।

হেলিকপ্টার বিধ্বস্তে তাইওয়ানের সেনাপ্রধান নিহত

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন ওই হেলিকপ্টারটিতে। তাইপের এক পাহাড়ে ইউএইচ-৬০ এম মডেলের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সেনাপ্রধান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিহ শুন-ওয়েন। কিন্তু দুর্ঘটনার পর কয়েকঘণ্টা সেনাপ্রধানের অবস্থা জানা যায়নি। এর আগে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছিল।

বিমানবাহিনীর কমান্ডার সিউং হৌ-চি বলেন, হেলিকপ্টারে থাকা আমাদের আট সহকর্মী নিহত হয়েছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আমরা শোকাহত।

প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণে তিনি আগামী তিনদিন সব ধরনের প্রচারণা বন্ধ রাখবেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা উদ্ধার অভিযানে মনোযোগ কেন্দ্রীভুত করবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক