মালয়েশিয়ায় বুধবার থেকে চলাচলে বিধিনিষেধ

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২০, ২২:০২আপডেট : ১৬ মার্চ ২০২০, ২৩:০৬

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মালয়েশিয়াতেও বাড়ছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে বুধবার (১৮ মার্চ) থেকে দেশটিতে চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে এবং ৩১ মার্চ পর্যন্ত তা কার্যকর থাকবে। সোমবার রাতে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। এর আগে সোমবার মালয়েশীয় রাজার ডিক্রি বলে দশদিনের জন্য শুক্রবারের জুমাসহ নামাজ ও সবধরনের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার এখবর জানিয়েছে।

মালয়েশিয়ায় বুধবার থেকে চলাচলে বিধিনিষেধ

টেলিভিশনে দেওয়া জাতির উদ্দেশে ভাষণে মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, ১৮ মার্চ থেকে সরকার চলাচলে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে তা কার্যকর থাকবে।

মুহিউদ্দিন বলেন, আমি আশা করি এই চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা ধৈর্য্য ধরবেন। আতঙ্কিত হবেন না, উদ্বিগ্ন হবেন না এবং শান্ত থাকুন। আমি বিশ্বাস করি, সরকার এসব পদক্ষেপের মাধ্যমে এই ভাইরাসের বিস্তার মোকাবিলা করতে পারবে।

সবাইকে সরকারের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেছেন, জাতীয় নিরাপত্তা পরিষদ প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। খাবার ও ওষুধসহ ফেস মাস্কের সরবরাহ যথেষ্ট পরিমাণে রয়েছে।

এই নির্দেশের আওতায় ধর্মীয়, খেলা, সামাজিক ও সাংস্কৃতিকসহ সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সবগুলো ধর্মীয় উপাসনালয় ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। খোলা থাকবে শুধু সুপারমার্কেট, মার্কেট, খুচরা বাজার ও মুদির দোকান।

পানি, বিদ্যুৎ, জ্বালানি, টেলিযোগাযোগ, ডাক, পরিবহন, তেল ও গ্যাস, সম্প্রচার, ফিন্যান্স, ব্যাংক, স্বাস্থ্যসেবা, ফার্মেসি, দমকল, কারাগার, বন্দর, বিমানবন্দর, নিরাপত্তা, প্রতিরক্ষা, পরিচ্ছন্নতা ও খাবার সরবরাহের মতো জরুরি সেবা বাদে সবগুলো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এছাড়া দেশটির কোনও নাগরিক বিদেশ ভ্রমণ করতে পারবেন না। বিদেশ থেকে যারা ফিরবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকতে হবে ১৪ দিন। বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের মালয়েশিয়ায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সবগুলো স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

১৬ মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৬৬ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম