আফগানিস্তানে পুলিশ সদস্যদের হামলায় ২৪ সেনা নিহত

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২০, ১৭:৫৫আপডেট : ২০ মার্চ ২০২০, ২০:২৫

আফগানিস্তানে ৬ পুলিশ সদস্যের হামলায় দেশটির নিরাপত্তাবাহিনীর অন্তত ২৪ সেনা নিহত হয়েছে। দুই আফগান কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে এক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আফগানিস্তানে পুলিশ সদস্যদের হামলায় ২৪ সেনা নিহত
জাবুল প্রদেশের গভর্নরের মুখপাত্র রহমতুল্লাহ ইয়ারমাল জানান, শুক্রবার ভোরে ছয় পুলিশ সদস্য ঘুমন্ত সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘাঁটিটি প্রাদেশিক পুলিশ ও সেনাদের যৌথ সদর দফতর।
তিনি বলেন, পুলিশে অনুপ্রবেশকারী ছয় জন গুলিবর্ষণ শুরু করলে ঘুমন্ত অবস্থায় ২৪ আফগান পুলিশ ও সেনা শহীদ হয়েছেন।
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের খবরে প্রাদেশিক কাউন্সিল প্রধানের বরাতে নিহতের সংখ্যা ২০ জন এবং হামলাকারীর সংখ্যা ৮ জন উল্লেখ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ৪ সেনা সদস্য নিখোঁজ। হামলাকারীদের সঙ্গে তালেবানের যোগসূত্র রয়েছে।
এএফপি'র খবরে বলা হয়েছে, একটি পিকআপ ট্রাকসহ দুটি সামরিক যান নিয়ে হামলাকারীরা পালিয়ে গেছে। সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গেছে তারা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম