করোনা: শ্রীলঙ্কায় কারফিউ জারি, পেছালো নির্বাচন

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২০, ২০:২০আপডেট : ২০ মার্চ ২০২০, ২০:২৩

করোনা ভাইরাসের বিস্তার রোধে শ্রীলঙ্কায় দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশটির সবগুলো মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে পূর্বনির্ধারিত জাতীয় নির্বাচন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

করোনা: শ্রীলঙ্কায় কারফিউ জারি, পেছালো নির্বাচন

খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে এ কারফিউ কার্যকর হবে। চলবে আগামী ২৩ মার্চ সকাল ৬টা পর্যন্ত। একই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে আগামী মাসে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন।  যদিও এর আগে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছিলেন, নির্বাচন পেছানোর কোনও কারণ নেই। তবে বিশ্বজুড়ে করোনার ভয়াবহতায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে সাময়িক সময়ের জন্য অবরুদ্ধ করা হয়েছে সারা দেশ। 

শ্রীলঙ্কায় গত তিনদিনে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ জন, তবে কেউ এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।  

শ্রীলঙ্কার মসজিদের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে মসজিদগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। দেশটির ২২ মিলিয়ন জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম। তবে শুক্রবার জুমার থার্মোমিটার দিয়ে মানবদেহের উষ্ণতা পরীক্ষা করে মুসল্লিরা অংশ নিয়েছেন।

জনবহুল দক্ষিণ এশিয়ায় ১৯০ কোটি মানুষের বসবাস হলেও ইউরোপের মতো ভাইরাসটির প্রাদুর্ভাব এখনও ভয়াবহ রূপ নেয়নি। তবে সম্প্রতি পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণ এশিয়ায় আক্রান্তের সংখ্যা ৭৫০ এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম