করোনা আতঙ্কেও একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২০, ১০:১৫আপডেট : ৩০ মার্চ ২০২০, ১০:৫৫

বিশ্বজুড়ে করোনা মহামারির আতঙ্কের মধ্যেও উত্তর কোরিয়া গত এক মাসে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করা হয়েছে। পিয়ংইয়ং দাবি করেছে, বড় আকারের অনেক রকেট লঞ্চারের পরীক্ষা সফল হয়েছে।

করোনা আতঙ্কেও একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, রবিবার দেশটির পূর্ব উপকূলে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়া বলেছে, বিশ্ব যখন করোনা মহামারি মোকাবিলায় লড়ছে তখন উত্তর কোরিয়ার এই পরীক্ষাগুলো বেমানান।
বার্তা সংস্থা কেসিএনএ জানায়, এই পরীক্ষার লক্ষ্য ছিল সুপার লার্জ মাল্টিপল রকেট লঞ্চারের কৌশল ও প্রযুক্তিগত দিক যাচাই করা। গত আগস্ট থেকেই একাধিক পরীক্ষা চালানো হয়েছে। সচরাচর উত্তর কোরীয় নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এসব পরীক্ষা চালানো হলেও রবিবারের পরীক্ষায় তিনি উপস্থিত ছিলেন কিনা তা জানায়নি কেসিএনএ।
উত্তর কোরিয়া আগামী ১০ এপ্রিল তাদের পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশন ডেকেছে। ওই অধিবেশনে প্রায় ৭০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
এর মাধ্যমে দেশটি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় নিজেদের সফলতা ও সক্ষমতার প্রমাণ দিতে যাচ্ছে বলেও অনুমান বিশ্লেষকদের।

/এএ/এমএমজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম