পাকিস্তানে করোনায় আক্রান্ত তাবলিগ জামাতের ৯ সদস্য

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২০, ১৮:০৫আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৮:০৭

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তাবলিগ জামাতের অন্তত ৯ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে। দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৭১ জন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ১২৮ জনের।

পাকিস্তানে করোনায় আক্রান্ত তাবলিগ জামাতের ৯ সদস্য

তাবলিগ জামাতের নতুন আক্রান্তরা পাঞ্জাবের বিভিন্ন প্রদেশের বাসিন্দা। এর আগে পাকপাত্তান জেলায় তাবলিগ জামাতের ১৯৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এদের মধ্যে ৯ জন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, তাবলিগ জামাত সদস্যদের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে পাকপাত্তানের একজন, সাহিওয়ালের ৬ জন এবং বাহাওয়ালপুরের দুজন রয়েছেন।

ওই কর্মকর্তা আরও জানান, জেলা পুলিশ কাইরপুর ডাহার কাছে ধুরে কটে মসজিদে তাবলিগ জামাত সদস্যদের কোয়ারেন্টিনে রেখেছে।

পুলিশ জানায়, এক ব্যক্তির করোনার লক্ষণ দেখা গেলে পরীক্ষায় পজিটিভ আসে। তাবলিগ জামাতের অপর সদস্যদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে মার্চে কর্মকর্তাদের সতর্কতা অগ্রাহ্য লাহোরে তাবলিগ জামাত আয়োজন করা হয়। ধারণা করা হয়, ওই তাবলিগ জামাতে অংশ নেওয়া ব্যক্তিদের মাধ্যমে পুরো পাকিস্তানে করোনারভাইরাস ছড়িয়ে পড়েছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম