রোজা রেখেও বৃদ্ধাকে পিঠে করে হাসপাতালে নিলেন স্বাস্থ্যকর্মী

বিদেশ ডেস্ক
১১ মে ২০২০, ২৩:৪৫আপডেট : ১১ মে ২০২০, ২৩:৪৭

করোনার বিরুদ্ধে গোটা বিশ্ব যেমন এক অভুতপূর্ব যুদ্ধ চালাচ্ছে, তেমন তার মাঝে এমন কিছু ছবি উঠে আসছে যা সত্যিই অবাক করে দেয়। এমনই একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক। 

Posted by Noor Hisham Abdullah on Saturday, May 9, 2020

শনিবার মহাপরিচালক নুর হিসাম আবদুল্লাহ তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে,  এক স্বাস্থ্যকর্মী পিঠে করে এক বৃদ্ধাকে নিয়ে যাচ্ছেন। আর তাদের সঙ্গে রয়েছেন আরও এক স্বাস্থ্যকর্মী। যিনি ওই নারীর ওয়াকারটি নিয়ে হাঁটছেন পাশে পাশে। দুই স্বাস্থ্যকর্মীই পিপিই পরে রয়েছেন।

রোজা রেখেও বৃদ্ধাকে পিঠে করে হাসপাতালে নিলেন স্বাস্থ্যকর্মী

যে স্বাস্থ্যকর্মী বৃদ্ধাকে পিঠে করে করোনা পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাচ্ছেন তিনি রোজা রেখেছেন। কিন্তু সেই অবস্থাতেই এই চীনা বৃদ্ধাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার দরকার পড়ে। অথচ কোনও যানবাহন না থাকায় শেষ পর্যন্ত তিনি নিজের পিঠেই তুলে নেন বৃদ্ধাকে।

এই মহামারি পরিস্থিতিতে যখন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন দেশের সরকার নির্দেশনা জারি করছে, এমন সময় এরকম ছবি সামাজিক যোগাযোগামধ্যমে প্রকাশ হতেই হতেই ভাইরাল হয়ে যায়।

সোমবার পর্যন্ত মালয়েশিয়াতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭২৬ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০৯ জনের। সূত্র: আনন্দবাজার পত্রিকা। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম