করোনা আতঙ্কে হজ যাত্রায় মালয়েশিয়ার নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১১ জুন ২০২০, ১৮:৪০আপডেট : ১১ জুন ২০২০, ১৮:৪১

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে এ বছর মালয়েশিয়ার নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে এমন পদক্ষেপ নিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

করোনা আতঙ্কে হজ যাত্রায় মালয়েশিয়ার নিষেধাজ্ঞা

প্রতিবছর মালয়েশিয়া থেকে কয়েক হাজার মানুষ হজ পালন করতে যান সৌদি আরব। করোনা পরিস্থিতির কারণে সৌদি আরব হজ ও উমরাহ পালন স্থগিত করেছে। তবে সম্প্রতি কিছু বিধিনিষেধ শিথিল করেছে সৌদি কর্তৃপক্ষ।

করোনার সংক্রমণের আশঙ্কা ও চিকিৎসায় টিকা না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি বলেন, আমি আশা করি হজে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন ও সরকারের এ সিদ্ধান্ত মেনে নেবেন।

পৃথক এক বিবৃতিতে দেশটির তাবুং হজ বোর্ড জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে এ বছরের জন্য নির্বাচিত ৩১ হাজার ৬০০ মানুষের হজযাত্রা বাতিল হতে পারে।

মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৬৯ এবং মৃত্যু হয়েছে ১১৮ জনের।

এর আগে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজ দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম