‘ভারতীয় ভূখণ্ড’ অন্তর্ভুক্ত করে মানচিত্র পাস নেপাল সংসদে

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০২০, ১৯:০৯আপডেট : ১৩ জুন ২০২০, ১৯:৪৬

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেপাল সংসদে পাস হলো সংবিধান সংশোধনী বিল। শনিবার নেপালের সংসদের নিম্নকক্ষে ২৭৫ আসন বিশিষ্ট নেপাল সংসদে এই বিলের পক্ষে ভোট পড়ে ২৫৮টি। কাঠমান্ডু এই সংশোধনীতে ভারতীয় ভূখণ্ডকে মানচিত্রে ঠাঁই দিয়েছে বলে অভিযোগ ভারতের। কূটনীতিবিদদের আশঙ্কা, এই বিল পাস হওয়ায় আরও বাড়বে ইন্দো-নেপাল কূটনৈতিক উত্তেজনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

‘ভারতীয় ভূখণ্ড’ অন্তর্ভুক্ত করে মানচিত্র পাস নেপাল সংসদে

গত মাসেই নেপাল সরকার সংশোধিত মানচিত্রে সিলমোহর বসিয়েছে। যে সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যে উষ্মা প্রকাশ করেছে নয়া দিল্লি। মূলত কালি নদীর উত্তর-পূর্ব এলাকা বিতর্কিত। ভারতের দাবি, ওই এলাকার লিপুলেখ পাস উত্তরাখণ্ডের। পাশাপাশি লিম্পিয়াধুরা আর কালাপানি এলাকা সেই ১৯৬২ থেকে ভারতের সীমানার অংশ বরাবর দাবি করেছে ভারত। কিন্তু সংশোধিত মানচিত্রে এই এলাকাগুলো নিজেদের বলে মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে নেপাল।

সংবাদ সংস্থা সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, সংবিধান সংশোধনী এই বিল পাস করতে বিশেষ অধিবেশন আহ্বান করে নেপাল। এই অধিবেশনে ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে আনা সংশোধনের ওপর ভোটাভুটি হয়। বিলটি পাস করাতে খুব ঝামেলায় পড়তে হয়নি সরকারকে। বিরোধী দল নেপাল কংগ্রেস বিলের সমর্থনে সম্মতি দিয়েছে।

নেপালি সংসদে বিলটি পাস হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ভারত এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে এক ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, সীমান্ত বিরোধ ও ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির উদ্যোগে নেপাল সরকারের কাছে নোট পাঠিয়েছে নয়া দিল্লি।

সীমান্ত নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার সীতামারীতে নেপাল সীমান্ত পুলিশের গুলিতে নিহত এক ভারতীয় ও দুজন গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি।  

/এএ/এমএমজে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান