আফগানিস্তানে পশুর হাটে রকেট হামলা, নিহত ২৩

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২০, ২৩:২৬আপডেট : ২৯ জুন ২০২০, ২৩:২৭

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি পশুর হাটে রকেট হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আফগান সরকার ও তালেবান কর্মকর্তারা সোমবার এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

আফগানিস্তানে পশুর হাটে রকেট হামলা, নিহত ২৩

খবরে বলা হয়েছে, সাঙ্গিন জেলার উন্মুক্ত সাপ্তাহিক হাটে রকেট আঘাত হানে। হাটে আশেপাশের মানুষ ভেড়া ও ছাগল বিক্রি করতে জড়ো হয়েছিলেন। এই হামলার জন্য আফগান সরকার ও তালেবানরা একে অপরকে দায়ী করছে।

হেলমান্দ গভর্নরের এক মুখপাত্র জানান, তালেবান যোদ্ধাদের নিক্ষিপ্ত কয়েকটি রকেট গরুর হাটের কাছে বিস্ফোরিত হয়। এতে শিশুসহ ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আফগান সংবাদমাধ্যম টোলোনিউজ প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ঘটনাটি ঘটেছে জোল বাজার এলাকায়। রকেট হামলার পর একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়।

তালেবান নেতারা বেসামরিক নাগরিকদের হত্যার জন্য সরকারি কর্মকর্তাদের দায়ী করছে।

এর আগে রবিবার একই প্রদেশের ওয়াশার জেলায় সড়কের পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে ছয় বেসামরিক নিহত হন।

আফগানিস্তানের জাতিসংঘ সহযোগিতা মিশন জানিয়েছে, এপ্রিলে ২০৮ জন বেসামরিক হত্যার জন্য দায়ী তালেবান এবং সরকারি সেনারা দায়ী ১৭২ জন হত্যায়।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম