তালেবানবিরোধী বিমান হামলায় বেসামরিকসহ নিহত ৪৫

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২০, ২০:১১আপডেট : ২৩ জুলাই ২০২০, ২০:১৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলায় বেসামরিক ও তালেবানসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় তালেবানের বিরুদ্ধে এই বিমান হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

তালেবানবিরোধী বিমান হামলায় বেসামরিকসহ নিহত ৪৫

পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাসকান জেলার গভর্নর আলি আহমেদ ফকির ইয়ার জানান, নিহতদের মধ্যে অন্তত ৮ বেসামরিক রয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাবাহিনীর বিমান হামলায় ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছে।

নিহতদের মধ্যে বাকি ৩৭ জন বেসামরিক না তালেবান তা নিশ্চিত হওয়া যায়নি।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগান বাহিনীর হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ তদন্ত করা হচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের ফল জনগণ ও মিডিয়াকে জানানো হবে। জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তাবাহিনীর দায়িত্ব হলো জনগনের জানমালের সুরক্ষা নিশ্চিত করা। ফলে এক্ষেত্রে কোনও উদ্যোগই বাদ দেওয়া হবে না।

প্রতিবেশী গুজারা জেলার এক স্থানীয় কর্মকর্তা হাবিব আমিনি নিশ্চিত করেছেন বিমান হামলায় ৪৫ জন নিহত হয়েছে।

আফগানিস্তানে মোতায়েনকৃত মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের বিমান হামলায় তাদের অংশগ্রহণ ছিল না। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম