আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অন্তত সন্দেহভাজন তিন তালেবান নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কর্নেল মাইকেল লেহর্ন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নাঙ্গারবাহার প্রদেশের বাটি কট জেলায় শনিবার রাতে এ হামলা চালানো হয়।
নিরাপত্তা সূত্রে জানা গেছে, তালেবানদের এক ঘাঁটিতে বৈঠক করা অবস্থায় হামলা চালানো হয়। এতে পুরো ঘাঁটি ধ্বংস হয়ে গেছে।
তবে মার্কিন কর্মকর্তা নিহতদের ও পরিচয় সংখ্যার বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা সদস্যদের ফিরিয়ে নেয়। তবে প্রায় ১৩ হাজার সেনা এখনও দেশটিতে অবস্থান করছে প্রশিক্ষণ ও সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য। সম্প্রতি কুন্দুজে তালেবান হামলার পর আফগানিস্তানের সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠ।
/এএ/








