সীমান্তে উত্তেজনার মধ্যেই মস্কোতে আবারও ভারত-চীন বৈঠক

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ২২:০৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৭

সীমান্ত উত্তেজনার আবহেই মস্কোয় বৃহস্পতিবার আবারও ভারত ও চীনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে অংশ নিচ্ছেন ভারতীয় ও চীনা পররাষ্ট্রমন্ত্রী। উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই এই বৈঠক ঘিরে আশা প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সীমান্তে উত্তেজনার মধ্যেই মস্কোতে আবারও ভারত-চীন বৈঠক

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উদ্যোগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন।

গালওয়ানে সহিংসতার পর রাশিয়ার হস্তক্ষেপেই প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনে কথা হয়েছিল। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি ভালো হওয়ার চেয়ে আরও জটিল হয়ে যায়।

প্যাংগংয়ের দক্ষিণপ্রান্তকে কেন্দ্র করে বর্তমানে ভারত-চীন দ্বন্দ্ব চরমে। ৪৫ বছর পরে গুলি চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। এখনও ভারতের নিয়ন্ত্রিত চূড়া থেকে মাত্র ২০০ মিটার দূরে দাঁড়িয়ে আছে চীনের লালফৌজ।

অন্যদিকে, গালওয়ানসহ কয়েকটি পয়েন্ট থেকে চীনা সেনা সরালেও প্যাংগংয়ের উত্তরপ্রান্ত, গোগরা পোস্টে এখনও লালফৌজের অবস্থান রয়েছে।

ভারতীয় সেনাসূত্রে জানা গেছে, ৪৫ বছর পরে যেখানে গুলি চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেই মুকপারি থেকে ২০০-৩০০ মিটার দূরেই চীনা সেনারা অবস্থান করছে। ফিঙ্গার ৩-৪ লালফৌজের দখলে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগস্টের শেষে প্যাংগং লেকের দক্ষিণে তিনটি গিরিখাতে ভারতীয় সেনা নিজেদের ঘাঁটি গেড়েছে। ফলে চাপে পড়েছে বেইজিং। ওই পদক্ষেপের ফলে অবস্থানগতভাবে ভারত অনেকটাই সুবিধাজনক জায়গায় পৌঁছেছে। এটি বেইজিংয়ের অস্বস্তির কারণ। তারপরই সুর নরম করেছে চীন। আপাতত তাই এই সুবিধাজনক অবস্থান থেকেই আলোচনা শুরু করতে পারেন জয়শঙ্কর।

বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের বিকাশ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা করার একটি সুযোগকে অত্যন্ত প্রশংসা করি।

তবে, ভারতীয় এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, হটলাইনে নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর জন্য বলা হয়েছে। এছাড়া মাইকেও নিয়ন্ত্রণরেখার কাছে না আসতে লালফৌজকে সতর্ক করা হচ্ছে। ভারতীয় সেনারা বর্তমানে যেসব চূড়ায় রয়েছে সেখান থেকে তাদের নামাতে মরিয়া প্রয়াস করছে চীনা সেনারা।

এর আগে মস্কোতেই উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, লাদাখ সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে সম্মত হয়েছে চীন ও ভারত। বিবৃতিতে বলা হয়, লাদাখে কোনও পক্ষই ভবিষ্যতে এমন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না, যাতে আবারও পরিস্থিতি জটিল হয়। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম