ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি বা নপুংসক করা উচিত: ইমরান খান

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশে যৌন সহিংসতা কমাতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া বা রাসায়নিক প্রয়োগে নপুংসক করে দেওয়া। সোমবার ৯২ নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মত দিয়েছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি বা নপুংসক করা উচিত: ইমরান খান

সম্প্রতি মহাসড়কে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পুরো জাতি স্তব্ধ উল্লেখ করে ইমরান খান বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। আমার মত হলো, তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া। ধর্ষক ও শিশু নিপীড়কদের জন্য এই শাস্তির বিধান থাকা দরকার।

ইমরান খান বলেন, দুর্ভাগ্যবশত যখনই আমরা প্রকাশ্যে ফাঁসির কথা আলোচনা করি তখন আমাদের বলা হয় আন্তর্জাতিকভাবে তা গ্রহণযোগ্য হবে না। তারা আমাদের বলে যে, এতে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি-প্লাস সুবিধা ক্ষতিগ্রস্ত হবে।

এসময় আরেকটি বিকল্পের কথা তুলে ধরেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। তিনি বলেন, অপরাধের মাত্রা অনুসারে ধর্ষকদের রাসায়নিক প্রয়োগ বা অস্ত্রোপচারের মাধ্যমে নপুংসক করা যায়। বিভিন্ন দেশে এই শাস্তি প্রচলিত আছে।

সাক্ষাৎকারে ইমরান খান মন্তব্য করেন, দুনিয়ার ইতিহাসের দিকে তাকালে বোঝা যায়, সমাজে যখন উগ্রতা বেড়ে যায়, তখন দুটো জিনিস ঘটে। এক, যৌন সহিংসতার ঘটনা বাড়তে থাকে এবং দ্বিতীয়ত, পারিবারিক কাঠামো ভেঙে যায়। পাকিস্তানেও তাই হচ্ছে বলে মনে করছেন তিনি। উদাহরণ দিয়ে বলেন, ইংল্যান্ডের সমাজে উগ্রতা বেড়ে যাওয়ায় বিবাহবিচ্ছেদের হার বেড়ে গেছে ৭০ শতাংশ।

তিনি আরও বলেন, পাশ্চাত্যের তুলনায় আমাদের দেশের পারিবারিক ব্যবস্থা অনেক ভালো। আমরা আইন গড়তে পারি, প্রতিষ্ঠান গড়তে পারি। কিন্তু পরিবার ভেঙে গেলে আর গড়তে পারি না। এসব রুখতে সামাজকে পরিশুদ্ধ করতে হবে। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম