ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে সুদান!

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:১১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:১৩

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে আরব দেশ সুদান। সৌদি আরবের দৈনিক পত্রিকা আশার্ক আল-আওসাত সুদানি কর্মকর্তাদের উদ্ধৃত করে এখবর জানিয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে সুদান!

সূত্রকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, সম্প্রতি আবু ধাবিতে যুক্তরাষ্ট্র ও সুদান সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে সুদান। এর বিপরীতে সুদানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকা বাদ দিবে যুক্তরাষ্ট্র। এছাড়া ৭০০ কোটি ডলারের আর্থিক সহযোগিতা পাবে ওয়াশিংটনের কাছ থেকে।

সুদানের অন্তর্বর্তীকালীন সরকার এর আগে আরব-ইসরায়েল শান্তি আলোচনায় সমর্থনের কথা নিশ্চিত করেছিল। তারা জানিয়েছিল, এই পথকে আরব বিশ্বের শান্তির পথ হিসেবে বিবেচনা করছে।

সৌদি পত্রিকাকে ওই সূত্র আরও জানিয়েছে, বৈঠক চলাকালীন মার্কিন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে।

সুদানের সর্বোচ্চ কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদেল ফাত্তাহ আল-বুরহান বৈঠকের আলোচনার  বিষয়ে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করেছে ক্ষমতাসীন জোটের উম্মা পার্টি ও কমিউনিস্ট পার্টি। 

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের