আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমরাই জিতবো: আজারবাইজানের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৫

আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যুদ্ধজয়ের অঙ্গীকার করেছেন। জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, আমাদের কারণ ন্যায়সঙ্গত এবং আমরাই জিতবো। রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমরাই জিতবো: আজারবাইজানের প্রেসিডেন্ট

মধ্য এশিয়ার দুই বৈরী প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রবিবার ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়েছে। বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে এই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে উভয় দেশ। সংঘাতের কারণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত শাসক জোসেফ স্ট্যালিনের বিখ্যাত উক্তি তুলে ধরে আলিয়েভ বলেন, আর্মেনিয়ার বোমা ও গুলিতে আজারবাইজানের সেনাবাহিনী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কিন্তু আমাদের কারণ ন্যায়সঙ্গত এবং আমরাই জিতবো। আজারবাইজানের সেনাবাহিনী নিজেদের ভূখণ্ডের জন্য লড়াই করছে।

 আরও পড়ুন: যুদ্ধে জড়ালো আর্মেনিয়া ও আজারবাইজান, ভয়াবহ সংঘর্ষ

এর আগে এক বিবৃতিতে আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, রবিবার স্থানীয় সময় ভোর ৪টা ১০ মিনিটের দিকে হামলা চালায় আজারবাইজান। এর জবাবে আর্মেনিয়ার বাহিনী প্রতিপক্ষের দুটি হেলিকপ্টার, তিনটি ড্রোন ভূপাতিত ও তিনটি ট্যাংক ধ্বংস করেছে।

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত কিন্তু নিয়ন্ত্রণ করে বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান জাতিগোষ্ঠী। দুই দেশের মধ্যকার সংঘাত গত কয়েক মাস ধরে ভয়াবহ আকার ধারণ করেছে। জুলাইতে আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে ব্যাপক সংঘাত হয়। এতে উভয়পক্ষের ১৭ সেনা নিহত হন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম