আজেরিদের দ্বিতীয় বৃহত্তম শহরে আর্মেনীয়দের হামলা

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২০, ১৭:৩৬আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৮:২৩

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান সংঘাতে আর্মেনিয়ার সেনাবাহিনীর ছোড়া গোলা আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজাতে আঘাত হেনেছে। আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, তারা গানজা শহরের সামরিক বিমানবন্দরে আঘাত হেনেছে। তাদের রাজধানী স্টেপানকার্টে আজেরিদের হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়। আজারবাইজান দাবি করেছে, গানজারর কোনও সামরিক স্থাপনায় আঘাত হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আজেরিদের দ্বিতীয় বৃহত্তম শহরে আর্মেনীয়দের হামলা

গত রবিবার শুরু হওয়া এই সংঘাতে ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বেসামরিক নিহতের সংখ্যা। কারণ, উভয় পক্ষের দাবি করা হতাহতের সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আজারবাইজানের সেনাবাহিনী জানিয়েছে, সংঘাত শুরুর পর তারা সাতটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা বলছে, ফ্রন্টলাইনে তাদের সেনাদের অবস্থানে উন্নতি হয়েছে।

এর আগে আর্মেনিয়া জানায়, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত তারা। তুরস্ক সমর্থিত আজারবাইজান দাবি করেছে, নাগোরনো-কারাবাখ ও এতদসংশ্লিষ্ট এলাকা থেকে আর্মেনীয় সেনাদের প্রত্যাহার করতে হবে।

রবিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনীয় সেনারা গানজাতে গোলাবর্ষণ করছে। এই ঘটনা স্পষ্টভাবে উসকানিমূলক। এতে সংঘাত আরও বাড়ছে।

পরে আরেক বিবৃতিতে আজেরিরা দাবি করে, গানজা শহরের সামরিক স্থাপনায় গোলাবর্ষণ সম্পর্কে আর্মেনীয়দের দাবি মিথ্যা। শত্রুদের গোলাবর্ষণে সামরিক অবকাঠামো ও ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাগোরনো-কারাবাখ কর্তৃপক্ষ এর আগে দাবি করে, আর্মেনীয় বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ব্যবহৃত গানজা সামরিক বিমানবন্দর ধ্বংস করা হয়েছে। তাদের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহর হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক