ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়ালো

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২০, ১৮:০০আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৮:০২

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়ে গেছে। রবিবার গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের সংখ্যা ৭৪ হাজার ৩৮৩ জন শনাক্তের পর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন। কোভিড সংক্রমণে এখন পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৩৪ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬০ লাখ ৭৭ হাজার ৯৭৬ জন। ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৪৯৬।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়ালো

বিশ্বের কোভিড পরিসংখ্যানে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। অন্যদিকে কোভিড সংক্রমণে মৃতের সংখ্যায় বিশ্বের কোভিড পরিসংখ্যানে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত।

গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণে মৃত্যু হয়েছে ৯১৮ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৯ হাজার ১৫৪ জন। দৈনিক সংক্রমণের থেকে দেশে দৈনিক সুস্থতার সংখ্যা প্রায় ১৫ হাজার বেশি। দেশটিতে সুস্থতার হার ৮৬.১৭ শতাংশ। আর মৃত্যুহার ১.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টা ১০ লাখ ৭৮ হাজার ৫৪৪ জনের কোভিড টেস্ট হয়েছে ভারতে।

ভারতে কোভিড পরিসংখ্যানের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তৃতীয় স্থানে কর্নাটক। চতুর্থ স্থানে তামিলনাড়ু। পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ এবং ষষ্ঠ স্থানে রাজধানী শহর দিল্লি। মূলত এই ৬ রাজ্যেই দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম