পঞ্চমবার তাজিক প্রেসিডেন্ট হওয়ার পথে রাখমন

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২০, ২০:২৫আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২০:২৬

তাজিকিস্তানের পঞ্চমবার প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে রয়েছেন ইমোমালি রাখমন। রাশিয়ার মিত্র বলে পরিচিত এই তাজিক প্রেসিডেন্ট রবিবারের নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন। তার চার প্রতিদ্বন্দ্বি প্রার্থী স্বীকার করেছেন, তারা খুব বেশি ভোট পাওয়ার প্রত্যাশা করছেন না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পঞ্চমবার তাজিক প্রেসিডেন্ট হওয়ার পথে রাখমন

অতীতের তুলনায় তাজিকিস্তানের এবারের প্রেসিডেন্ট নির্বাচন অনেক বেশি আলোচনায় আসছে। বিশেষ করে সাবেক দুটি সোভিয়েত দেশ বেলারুশ ও কিরগিজস্তানের সাম্প্রতিক নির্বাচন নিয়ে বিক্ষোভ শুরুর হওয়ার পর তাজিক নির্বাচনও মনোযোগ কাড়ছে।

১৯৯২ সাল থেকে ৯৫ লাখ জনগণের দেশটি পরিচালনা করছেন ৬৮ বছরের রাখমন। তার শাসনামলে একটি গৃহযুদ্ধও হয়েছে। ধীরে ধীরে তিনি নিজের ক্ষমতা সুসংহত করেছেন এবং ২০১৬ সালে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের দায়িত্বে থাকার মেয়াদও বাড়িয়েছেন।

রবিবার লাউড স্পিকারে জাতীয় সংগীত বাজিয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রে প্রবেশের সময় ভোটারদের শরীরের তাপমাত্রা মেপে দেখেছেন কর্মীরা। ভোটরাদের মাস্ক পরা রয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা হয়েছে।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুরের মধ্যেই ৪৪ দশমিক ৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম