আর্মেনিয়ার সঙ্গে শান্তি আলোচনায় তুরস্ককে চায় আজারবাইজান

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২০, ২০:৫২আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২০:৫৩

আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে লিপ্ত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগারনো-কারাবাখ নিয়ে শান্তি আলোচনার উদ্যোগে তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। টানা সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হলেও সংঘাতে লিপ্ত উভয় দেশ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে।

আর্মেনিয়ার সঙ্গে শান্তি আলোচনায় তুরস্ককে চায় আজারবাইজান

নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। গত কয়েক দিনের সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অস্ত্রবিরতি আলোচনায় সম্মত হয়। সেই আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টার কিছু সময় আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে অস্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

কিন্তু একদিনের মধ্যেই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ আনে দুই পক্ষ। আবার দুই দেশই নিজ নিজ পক্ষে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে শান্তি আলোচনার জন্য উভয় দেশের ওপর বৈশ্বিক চাপ জোরালো হচ্ছে।

সোমবার আলিয়েভ বলেছেন, সংঘাতে মধ্যস্থতার জন্য ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত মিনস্ক গোষ্ঠী নিরপেক্ষ নয়। সিরিয়া, লিবিয়া ও আন্তর্জাতিক সংঘাতে জড়িত বৈশ্বিক শক্তি তুরস্ককে এই সমাধান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে।

আলিয়েভ আরও বলেন, মিনস্ক গোষ্ঠীর সদস্য তুরস্ক। তাহলে কেন তাদের যুগ্ম প্রধানে রাখা হলো না? এমনকি অনেক পশ্চিমা দেশ মানতে না চাইলেও তুরস্ক একটি বড় শব্দ, দেশটি পূর্ণাঙ্গ স্বাধীন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম