পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২০, ১৬:৩৭আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৬:৩৯

কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরুনবায় জিনবেকভ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচন ঘিরে সৃষ্ট সংকটের অবসান চান উল্লেখ করে এই পদত্যাগের ঘোষণা তিনি দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট

প্রেসিডেন্টের কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে জিনবেকভ বলেছেন, আমি ক্ষমতা আঁকড়ে থাকতে চাই না। আমি চাই না নিজ দেশের জনগণকে রক্ষপাত ও গুলির অনুমতি দেওয়া প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্থান পেতে।

বিক্ষোভকারী ও রাজনৈতিক বিরোধী জিনবেকভের পদত্যাগের দাবি করে আসছেন। তিনি দাবি করেছেন, ক্ষমতায় আঁকড়ে থাকা আমাদের দেশের অখণ্ডতার চেয়ে মূল্যবান নয় এবং সামাজিক নীতির মধ্যে পড়ে না। আমার জন্য, কিরগিজস্তানের শান্তি, দেশের অখণ্ডতা, জনগণের ঐক্য ও সমাজে স্থিতিশীলতা সবার উপরে।

নির্বাচন ঘিরে সৃষ্ট বিক্ষোভে গত সপ্তাহে বিরোধীরা দেশটির কয়েকটি সরকারি ভবন দখল করার পর প্রেসিডেন্টের এই পদত্যাগের ঘোষণা আসলো। চলমান এই বিক্ষোভে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এর আগে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এবং বেশ কয়েকজন গভর্নর ও মেয়র। এতে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে।

বুধবার কারামুক্ত বিরোধী নেতা সাদির জাপারভকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছিলেন জিনবেকভ। ওই দিনই রাজধানী বিশকেকে সেনা মোতায়েন করা হয়। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম