ভারতের কাছ থেকে প্রথম সাবমেরিন পাচ্ছে মিয়ানমার

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২০, ২০:০৯আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২০:১১

মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাসের একটি সাবমেরিন হস্তান্তর করতে যাচ্ছে ভারত। এটি হবে মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এখবর জানিয়েছে।

ভারতের কাছ থেকে প্রথম সাবমেরিন পাচ্ছে মিয়ানমার

নয়া দিল্লিতে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, উপকূলবর্তী এলাকায় সহযোগিতা বৃদ্ধি মিয়ানামারের সঙ্গে বৈচিত্র্য ও বর্ধিত সম্পর্কের অংশ। এই বিচারে মিয়ানমার সেনাবাহিনীকে একটি কিলো ক্লাস সাবমেরিন আইএনএস ‘সিন্ধুবীর’ হস্তান্তর করবে ভারত।  

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান অনুরাগ শ্রীবাস্তব। তিনি আরও বলেন, আমরা জানি যে, এটি হবে মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিন।

শ্রীবাস্তব জানান, মিয়ানমারকে ভারতের সাবমেরিন প্রদান ‘এই অঞ্চলের সবার নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া প্রতিবেশী দেশের সামর্থ্য ও স্বনির্ভরতা বাড়াতে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে তার সঙ্গেও সঙ্গতিপূর্ণ।

ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নাভারনে ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার মিয়ানমার সফরের পর এই সাবমেরিন প্রদানের ঘোষণা প্রকাশ্যে এলো। সফরে শ্রীংলা মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সুচি এবং জেনারেল নাভারনে মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাংয়ের সঙ্গে বৈঠক করেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম