পাকিস্তানে গাড়িবহরে হামলায় নিহত অন্তত ১৪

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২০, ২১:৪৫আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৪৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে একটি গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় নিহতদের মধ্যে দেশটির নিরাপত্তাবাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন। গাড়িবহরটি মহাসড়ক দিয়ে করাচি যাচ্ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

পাকিস্তানে গাড়িবহরে হামলায় নিহত অন্তত ১৪

একটি নিরাপত্তা সূত্রের বরাতে আল জাজিরা জানায়, গাড়িগুলো বন্দর নগরী গোয়াদার থেকে করাচি যাচ্ছিল। কিন্তু করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরে থাকতে ওরমারা নামের একটি শহরে হামলার শিকার হয়।

ওই সূত্র আরও জানায়, বহরে থাকা কয়েকজন নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, নিহতদের মরদেহ কাছের নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে এবং মহাসড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। কিন্তু মহাসড়কে গাড়ির বহরে এমন হামলা এর আগে চালিয়েছে সশস্ত্র বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী।

গত বছর এপ্রিলে বৃহস্পতিবারের হামলার স্থানে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছিলেন। ওই হামলার দায় স্বীকার করেছিল বালুচ রাজি আজোই সাংগার নামের গোষ্ঠী। এই গোষ্ঠীটি বালুচ বিচ্ছিন্নতাবাদীদের গঠিত জোটের সদস্য। তারা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতার জন্য লড়াই করছে।

এদিকে, পৃথক আরেকটি ঘটনায় আইইডি বিস্ফোরণে অন্তত ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার ওয়াজিরিস্তান জেলার রাজমাক শহরে তাদের গাড়ির বহরে আইইডি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম