লাদাখ নিয়ে মন্তব্য করার অধিকার নেই চীনের: ভারত

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২০, ০৯:২০আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৯:৩৬

লাদাখ নিয়ে চীনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই চীনের। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

লাদাখ নিয়ে মন্তব্য করার অধিকার নেই চীনের: ভারত

সোমবার ভারত সীমান্তে ৪৪টি নতুন সেতু উদ্বোধন করে। সেতু স্থাপনের প্রতিক্রিয়ায় মঙ্গলবার চীন দাবি করে, ভারত অবৈধভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে। তারা এর স্বীকৃতি দেয় না। ওই অঞ্চলে ভারতের অবকাঠামো স্থাপনেরও বিরোধিতা করেছে দেশটি। 

বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, অরুণাচল প্রদেশ নিয়েও আমাদের অবস্থান আগে একাধিকবার জানিয়ে দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।

সোমবার (১২ অক্টোবর) সীমান্ত এলাকায় ভারী যান চলাচলের উপযোগী নতুন ৪৪টি সেতু উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্তে চীন ও পাকিস্তান গোলযোগ তৈরি করছে উল্লেখ করে এদিন প্রতিবেশী দুই দেশের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। নতুন সেতুগুলোর অবস্থান জম্মু-কাশ্মির, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাব সীমান্তে। শুধু লাদাখেই তৈরি হয়েছে ৭টি সেতু।

অনুরাগ শ্রীবাস্তব বলেন, আমরা সীমান্তে বিশেষ নজর দিচ্ছি। চীনের সঙ্গে সমঝোতা হলেই সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫-এ ধারার বিলোপ ঘটায় এনডিএ সরকার। কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে জম্মু একটি এবং কাশ্মির ও লাদাখ মিলে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের