থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২০, ১৭:২৬আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৭:২৭

থাইল্যান্ডে বিক্ষোভ দমনে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী ও রাজতন্ত্রের বিরুদ্ধে মাসব্যাপী বিক্ষোভ ঠেকাতে এক সপ্তাহ আগে এটি জারি করা হয়েছিল। বৃহস্পতিবার তা প্রত্যাহার করে থাই সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার

মূলত শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত এই গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের দাবি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজার ক্ষমতা কমিয়ে আনা। বিক্ষোভ দমনে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। জরুরি অবস্থার জারির মাধ্যমে চারজনের বেশি মানুষের জমায়েত ও কারফিউ আরোপ করা হয়। তবে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভে আরও বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংস পরিস্থিতির কারণে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বুধবার বিক্ষোভকারীরা পদত্যাগের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে তিন দিনের আলটিমেটাম দেয়। এর মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। না হলে আবার বিক্ষোভে নামবেন তারা।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি