মুসলিমদের নিয়ে ম্যাক্রোঁর মন্তব্যকে সমর্থন আমিরাতি মন্ত্রীর

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২০, ২২:২৭আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০০:৪৬

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনওয়ার গারগাশ মুসলিমদের নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যকে সমর্থন জানিয়েছেন। মুসলিমদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, পশ্চিমা সমাজে একীভূত হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ম্যাক্রোঁ যা বলেছেন তা মেনে নিতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মুসলিমদের নিয়ে ম্যাক্রোঁর মন্তব্যকে সমর্থন আমিরাতি মন্ত্রীর

সোমবার একটি জার্মান সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে আমিরাতি মন্ত্রী বলেন, বক্তব্যে কী বলেছেন তা সতর্কভাবে শোনা উচিত মুসলমানদের। ম্যাক্রোঁ পশ্চিমে মুসলিমদের বিচ্ছিন্ন করতে চান না। তিনি একেবারে সঠিক।

পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের আরও ভালোভাবে একীভূত হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করে গারগাশ। তিনি বলেন, চরমপন্থার বিরুদ্ধে লড়াই ও সামাজিক বন্ধনের জন্য সমান্তরাল উপায় অনুসন্ধানের অধিকার রয়েছে ফরাসি রাষ্ট্রের।

ম্যাক্রোঁর বিরুদ্ধে ফ্রান্সে বসবাসরত মুসলিমদের বাদ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আমিরাতি মন্ত্রী।

মহানবী (সা.)- এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। ম্যাক্রোঁ মুসলিমদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিযোগ করেন এবং মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার অঙ্গীকার করেন। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। এ ইস্যুতে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের মধ্যেই আল  জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে দৃশ্যত কিছুটা নমনীয় হতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে।

ম্যাক্রোঁ বলেছেন, ‘ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ফ্রান্সের কোনও সরকারি প্রকল্প বা উদ্যোগ ছিল না। এটি ছিল একটি বেসরকারি স্বাধীন ও স্বতন্ত্র সংবাদপত্রের কাজ। পত্রিকাগুলো সরকারের অনুগত নয়। কার্টুন এঁকে রাসুল (সা.)-এর অবমাননা করায় মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে, তা আমি বুঝতে পারি। তাদের অনুভূতিকে আমি শ্রদ্ধা করি। তবে এই মুহূর্তে আমার ভূমিকা কী, সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে।’

মহানবী (সা.)-এর কার্টুন আঁকাকে সমর্থন করেন না বলেও দাবি করে ম্যাক্রোঁ বলেন, সরকার এই ব্যঙ্গচিত্র আঁকাকে সমর্থন করবে না বলে জোর দিয়েছিল। তবে তার কথাগুলো বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় মানুষ মনে করেছে, তিনিও এসব কর্মকাণ্ড সমর্থন করেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান