মিয়ানমারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০২০, ২২:৪৭আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২২:৪৮

রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাদ দিয়ে মিয়ানমারে বেসামরিক সরকারের অধীনে প্রথম নির্বাচনে করোনাভাইরাস মহামারিতেও ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। দেশটিতে সামরিক শাসনের অবসানের পর এটি দ্বিতীয় নির্বাচন। রবিবার ভোট দিতে অনেক কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন ছিল। মিয়ানমার টাইমস জানিয়েছে, দেশজুড়ে ভোটগ্রহণ শান্তিপূর্ণ রয়েছে। রবিবার মধ্যরাতের দিকে ভোটের ফল ঘোষণা করা হতে পারে।  

মিয়ানমারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি

ইয়াঙ্গুনে ভোটকেন্দ্র খোলার অন্তত এক ঘণ্টা আগে থেকেই ভোটাররা লাইন ধরে দাঁড়িয়েছিলেন। এই এলাকায় ৫৮ লাখের মতো ভোটার রয়েছেন। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলতে দেখা যায়নি। বিকাল ৪টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা ছিল।

মান্দালয় শহরে শান জাতিগোষ্ঠীর অনেকেই ভোট দিতে পারেননি বলে খবরে উল্লেখ করা হয়েছে। কয়েকটি স্থানে বিক্ষিপ্ত অব্যবস্থাপনার কথা জানিয়েছে মিয়ানমার টাইমস।

রোহিঙ্গা ছাড়াও এবারের নির্বাচনে রাখানি, শান, কাচিন ও কাইন, মন ও চিন ও বাগো অঞ্চলের অনেকেই ভোট বঞ্চিত ছিলেন। এসব অঞ্চলে ভোটার সংখ্যা প্রায় ১৫ লাখ।

মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাং জানিয়েছেন, সেনাবাহিনী নির্বাচনের ফল মনে নিবে। এর আগে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

দেশটির মোট জনগণ ৫ কোটি ৬০ লাখের মধ্যে ভোট দিতে পারবেন ৩ কোটি ৮০ লাখের বেশি ভোট। জাতীয় নির্বাচনে এবার অংশ নিচ্ছে ৮৭ দল। ধারণা করা হচ্ছে এবারও ক্ষমতায় আসতে পারে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম