ইসরায়েলি হামলায় আল-কায়েদা নেতা নিহতের কথা অস্বীকার তেহরানের

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২০, ১৭:৩১আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৭:৩২

যুক্তরাষ্ট্রের হয়ে ইরানি ভূখণ্ডে ইসরায়েলি হামলা জঙ্গি সংগঠন আল-কায়েদার দ্বিতীয় প্রধান নেতা নিহতের কথা অস্বীকার করেছে তেহরাহন। শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আগস্টে এই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইসরায়েলি হামলায় আল-কায়েদা নেতা নিহতের কথা অস্বীকার তেহরানের

শনিবার নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের নির্দেশে গত ৭ আগস্ট তেহরানে হামলা চালিয়ে ইসরায়েলি আততায়ীরা আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে হত্যা করেছে।

গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আবু মুহাম্মদ আল মাসরি নামের ওই আল কায়েদা নেতাকে মোটরসাইকেলে আসা দুই আততায়ী গুলি করে হত্যা করে। তবে কোনও দেশের সরকারই এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেনি। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের মাটিতে কোনও আল-কায়েদা জঙ্গি নেই।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন সময়ে ওয়াশিংটন ও তেল আবিব এমন গোষ্ঠীর সঙ্গে ইরানকে জড়ানোর চেষ্টা করেছে। তারা ভুল তথ্য মিডিয়াতে ফাঁস করে এসব গোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ডের দায় এড়াতে চেষ্টা করে।

মিশরীয় বংশোদ্ভূত আল কায়েদা নেতা আবু মুহাম্মদ আল মাসরি। গোষ্ঠীটির বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরির উত্তরসূরি হিসেবে দেখা হয় তাকে। আল কায়েদার প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন মাসরি। নিজের মেয়ের সঙ্গে ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের বিয়েও দিয়েছিলেন তিনি।

১৯৯৮ সালে আফ্রিকায় দুটি মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় আল কায়েদা নেতা আবু মুহাম্মদ আল মাসরি জড়িত বলে মনে করে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত কয়েক বছর ধরেই ইরানে আল মাসরিসহ অন্য আল কায়েদা নেতাদের ওপর নজরদারি চালিয়ে আসছে ওয়াশিংটন।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম