বাড়ি-ঘর জ্বালিয়ে কারাবাখ ছাড়ছে আর্মেনীয়রা

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২০, ২০:১৭আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৭:২৪

আজারবাইজান বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নেওয়ার আগে বিভিন্ন গ্রামে নিজেদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। শান্তিচুক্তির অংশ হিসেবে রবিবারের মধ্যে এই এলাকা ছাড়তে হবে আর্মেনীয়দের। এলাকা ছাড়ার আগে শনিবার তারা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে।

বাড়ি-ঘর জ্বালিয়ে কারাবাখ ছাড়ছে আর্মেনীয়রা

রাশিয়ার মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি অনুসারে, রবিবার আর্মেনীয় জাতিগোষ্ঠীর দখলে থাকা কালবাজার জেলার নিয়ন্ত্রণ রবিবার গ্রহণ করবে আজারবাইজান। এই ঘোষণার পর বসবাসরত আর্মেনীয়রা দলে দলে এলাকা ত্যাগ করতে শুরু করেছে।

সেপ্টেম্বরের শেষ দিকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ছয় সপ্তাহ অব্যাহত ছিল। আজারবাইজানের সেনাবাহিনী নাগোরনো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সপ্তাহের শুরুতে উভয়পক্ষ শান্তিচুক্তিতে সম্মত হয়। চুক্তির আওতায় কালবাজার, আঘডাম ও লাচিন জেলা আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া।

বাড়ি-ঘর জ্বালিয়ে কারাবাখ ছাড়ছে আর্মেনীয়রা

আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা মারটাকার্ট জেলার চারেকতার গ্রামে শনিবার সকালে অন্তত ছয়টি বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানকার এক বাসিন্দা বলেন, এটি আমার বাড়ি। কিন্তু আমি তা তুর্কিদের জন্য রেখে যেতে পারি না।

আজেরিদের আর্মেনীয়রা অনেক সময় তুর্কি বলে সম্বোধন করে থাকে।

ওই ব্যক্তি আরও বলেন, আজ সবাই নিজেদের বাড়ি জ্বালিয়ে দেবে। আমাদের এলাকা ত্যাগ করার জন্য মধ্যরাত পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার অন্তত ১০টি বাড়ি চারেকতার এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
সর্বশেষ খবর
‘চ্যালেঞ্জ’ নিয়েই মন্ত্রিত্বের যাত্রা শুরু শামীম কায়সার লিংকনের
‘চ্যালেঞ্জ’ নিয়েই মন্ত্রিত্বের যাত্রা শুরু শামীম কায়সার লিংকনের
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
বিজেপির ‘তৃণমূলীকরণ’ ঠেকানো বাস্তবে কতটা সম্ভব?
কী, কেন, কীভাবেবিজেপির ‘তৃণমূলীকরণ’ ঠেকানো বাস্তবে কতটা সম্ভব?
একদিনের অভিযান নয়, পরিচ্ছন্নতা চলমান প্রক্রিয়া: ডিএনসিসি প্রশাসক
একদিনের অভিযান নয়, পরিচ্ছন্নতা চলমান প্রক্রিয়া: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী