ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭

ব্যাটে বলের স্পর্শ লেগেছে কিনা তা নির্ধারণে এবার আরও উন্নত প্রযুক্তির সহায়তা পেতে যাচ্ছেন আম্পায়াররা। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়েই প্রথমবারের মতো ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) যুক্ত হয়েছে নিউজিল্যান্ডের তৈরি ‘সনিক’ প্রযুক্তি। 

অবশ্য আপাতত নিউজিল্যান্ডের মাটিতে এই সিরিজেই প্রযুক্তিটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে অন্য সিরিজে এর ব্যবহার নির্ভর করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বীকৃতি ও অনুমোদনের ওপর।

ব্যাট ও বলের সংস্পর্শ শনাক্ত করার এই প্রযুক্তি যুক্ত হওয়ায় সিরিজে ডিআরএসের পুরো প্রযুক্তিগত পরিষেবা দেবে ভার্চুয়াল আই। ২০০৮ সাল থেকে বল ট্র্যাকিং প্রযুক্তির জন্য আইসিসির স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটি মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত নিতে সহায়তা করার পাশাপাশি দর্শকদের দেখার অভিজ্ঞতাও উন্নত করবে।

‘সনিক’ প্রযুক্তিতে উন্নত অডিও বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। ব্যাটে বল লেগেছে কিনা, তা নিয়ে সন্দেহ থাকলে তৃতীয় আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এই প্রযুক্তি। বিশেষ করে কাছাকাছি ও জটিল সিদ্ধান্তের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, আইসিসির সঙ্গে আলোচনা করে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা, কার্যকারিতা যাচাই ও স্বাধীন মূল্যায়নের পর এই অনুমোদন দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমর্থনও ছিল।

ভার্চুয়াল আইয়ের প্রধান নির্বাহী বেন টেলর জানিয়েছেন, প্রযুক্তিটি তৈরি ও আরও উন্নত করতে তাদের দল দীর্ঘ সময় ধরে কাজ করেছে। আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ পর্যায়ে প্রয়োজনীয় মান পূরণের পাশাপাশি নির্ভুল ও ধারাবাহিকতা নিশ্চিত করাই ছিল তাদের প্রধান লক্ষ্য।

এই সিরিজে ‘সনিক’ প্রযুক্তির ব্যবহার সফল হলে ডিআরএসে শব্দ বিশ্লেষণ প্রযুক্তির প্রয়োগ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ব্রুকের ডাবল সেঞ্চুরিও বৃথা, ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ইতিহাস
৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও
ওয়ানডেতে ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরি, ভাঙলেন গিলের রেকর্ড
সর্বশেষ খবর
বজ্রপাতের আগে আকাশে বিদ্যুৎ চমকানোর রহস্য কী?
বজ্রপাতের আগে আকাশে বিদ্যুৎ চমকানোর রহস্য কী?
শহরের কোলাহল ছেড়ে এক দিন কাদিগড়ের বনে
শহরের কোলাহল ছেড়ে এক দিন কাদিগড়ের বনে
কচুপাতা চিংড়ি ভুনা, ভাতের সঙ্গে জমবে দারুণ
কচুপাতা চিংড়ি ভুনা, ভাতের সঙ্গে জমবে দারুণ
খুনিরা বেপরোয়া, এত  অস্ত্র আসে কোথা থেকে?
খুনিরা বেপরোয়া, এত  অস্ত্র আসে কোথা থেকে?
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০