বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপ

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০২০, ০১:৪৩আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০১:৪৫

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাতে বাইডেনকে ফোন করে মোদি এই অভিনন্দন জানান। এসময় তিনি ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখতে নয়া দিল্লির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপ

টেলিফোনে কথোপকথনের সময়ে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিসের উদ্দেশেও অভিনন্দন জানিয়েছেন মোদি। তিনি বলেছেন, আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য এ এক গর্বের বিষয়।

মঙ্গলবার মধ্যরাতে জো বাইডেন ফোন করার কথা টুইটারে জানিয়েছেন মোদিন। টুইট বার্তায় তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে। তাকে শুভেচ্ছা জানিয়েছি।

টুইট বার্তায় মোদি আরও লিখেছেন, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কের প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে আমরা দুজনেই আরও একবার দৃঢ় অঙ্গীকার করেছি। কোভিড মহামারি মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, ইন্দো-পেসিফিক অঞ্চলের সহযোগিতার মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম জো বাইডেনকে বিজয়ী ঘোষণার পর জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। তখন এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আশারাখি ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে একত্রে কাজ করবে।'

বাইডেনের এই জয়কে তিনি দর্শনীয় হিসেবে উল্লেখ করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রতি বাইডেনের ইতিবাচক ভূমিকার কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, ‘ভারত-আমেরিকা সম্পর্ক শক্তিশালী করে তুলতে আপনার অবদান গুরুত্বপূর্ণ ও অমূল্য ছিল। ভারত-মার্কিন সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি আরও একবার আপনার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি