অরুণাচলের কাছে ৩টি গ্রাম গড়ে তুলেছে চীন: এনডিটিভি

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২০, ১৬:৫০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৬:৫১

লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যকার উত্তেজনার মধ্যেই এবার অরুণাচল প্রদেশের তিনটি গ্রাম স্থাপন করেছে চীন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, বুমলা পাস থেকে ৫ কিলোমিটার দূরত্বের ভিতরেই ঘটেছে এই ঘটনা। ভারত, চীন এবং ভুটানের সীমান্তের কাছে অবস্থিত বুমলা পাস।

অরুণাচলের কাছে ৩টি গ্রাম গড়ে তুলেছে চীন: এনডিটিভি

ভারতের কৌশলগত বিশেষজ্ঞ এবং চীন বিশ্লেষক ড. ব্রহ্ম চেলানি বলেন, হ্যান চাইনিজ গোষ্ঠীর মানুষ এবং তিব্বতীদের নিয়ে এসে রাতারাতি গ্রাম গড়ে ফেলছে চীন। এই স্ট্র্যাটেজিতেই সীমান্তে নিজেদের শক্তি বাড়াচ্ছে তারা।

গ্রাম গড়ার কৌশল চীনের নতুন নয়। দিন কয়েক আগেই ভুটান সীমান্ত থেকে দুই কিলোমিটার ভেতরে পুরো একটা জনপদ গড়ে তুলেছিল চীন।

অরুণাচল সীমান্ত বরাবর চার জায়গায় সামরিক পরিকাঠামো তৈরি করতেও আগেও দেখা গিয়েছিল চীনের সেনাবাহিনীকে।

দুই সপ্তাহ আগেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়েছিলেন, অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া রেল লাইনের কাজ দ্রুত শেষ করার জন্য। তিনি জানান, কৌশলগত দিক থেকে এই রেলপথ চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কাজ দ্রুত শেষ করা প্রয়োজন।  

এনডিটিভি জানায়, নতুন উপগ্রহ চিত্রে ধরা পড়ে এমনটাই। গ্রাম শুধু নয় তার লাগোয়া রাস্তাও তৈরি করছে চীন। মাস কয়েক আগে ডোকলাম মালভূমির যে জায়গা নিয়ে ভারত-চীনের মধ্যে সহিংসতা হয় সেই এলাকা থেকে অল্প কিছু দূরে এই নতুন গ্রাম তৈরি হয়। চীন ও ভারতীয় বাহিনী যেখানে ৭৩ দিন মুখোমুখি দাঁড়িয়েছিল সেখান থেকে ১০ কিলোমিটার দূরত্বেই রয়েছে ওই গ্রাম।

ভারতের সেনা সূত্র জানাচ্ছে, এ বছরের গোড়ার দিকে গালওয়ানে সংঘাতের আগে থেকেই ডোকলাম নজরে ছিল চীনা সেনাবাহিনীর। চীন-ভুটান সীমান্তের মধ্য ও পশ্চিম সেক্টরে বহুদিন ধরেই তৎপর চীনা বাহিনী। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভুটানকে চাপে রাখতেই চীনের এই কৌশল।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম