চীনে অনুমোদন পেলো সিনোফার্মের করোনা ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২০, ১৮:১২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৮:১৪

চীনে অনুমোদন পেয়েছে রাষ্ট্রীয় সংস্থা সিনোফার্মের অনুমোদিত প্রতিষ্ঠান বেইজিং বায়োলজিক্যাল প্রডাক্ট ইনস্টিটিউটের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন। বৃহস্পতিবার জনসাধারণের ব্যবহারের জন্য ভ্যাকসিনটিকে অনুমোদন দেওয়া হয়। এটিই চীনে অনুমোদন পাওয়া প্রথম করোনা ভ্যাকসিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

চীনে অনুমোদন পেলো সিনোফার্মের করোনা ভ্যাকসিন

বৃহস্পতিবার চীনের ন্যাশনাল মেডিকেল প্রডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন টিকাটির অনুমোদন দেয়। এর আগে চলতি মাসে বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত জনসাধারণের ব্যবহারের জন্য সিনোফার্মের টিকা অনুমোদন করে। কোভিড-১৯ টিকার অনুমোদনের ক্ষেত্রে অন্যান্য কয়েকটি দেশ থেকে পিছিয়ে থাকলেও চীন কয়েক মাস ধরে কিছু নাগরিকের ওপর তিনটি ভিন্ন ধরনের টিকা প্রয়োগ করে শেষ পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ভ্যাকসিনটির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে টিকাটির উন্নয়নকারী প্রতিষ্ঠান বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইন্সটিটিউট বুধবার জানিয়েছিল, অন্তর্বর্তী তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ভ্যাকসিনটি ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর।

সিনোফার্মের ভ্যাকসিন চীনে অনুমোদন পাওয়ার আগেই সংযুক্ত আরব আমিরাত অনুমোদন দিয়েছিল। দেশটিতে ইতোমধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।

চীনে অন্তত পাঁচটি ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে আছে। এগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো সিনোভ্যাক, সিএনবিজি ইউনিটস, ক্যানসিনো বায়োলজিকস এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেস। ইতোমধ্যে দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ও লাতিন আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ ইন্দোনেশিয়া ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে বড় ধরনের সরবরাহ চুক্তি করেছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের