কাবুলের কূটনৈতিক এলাকায় বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৬, ২০:০৮আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ২০:১০

কাবুলের কূটনৈতিক এলাকায় বিস্ফোরণ আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় একটি ফরাসি রেস্টুরেন্টকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। ওই রেস্টুরেন্টটি আফগান কর্মকর্তা ও দেশটিতে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের কাছে বেশ জনপ্রিয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে একজন আফগান পুলিশ কর্মকর্তা জানান, ওই হোটেলটির নাম লে জারডিন। কাবুলে বিদেশিদের কাছে জনপ্রিয় গুটিকয়েক রেস্টুরেন্টের মধ্যে এটি একটি।

আফগানিস্তানে সম্প্রতি এ ধরনের হামলা বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগেই কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী হামলা চালায় আফগান তালেবান। ওই হামলায় নিহত হন একজন। আহত হন ৩৩ জন। সূত্র: রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক