পাকিস্তানে সেনা অভিযানে দুই শীর্ষ তালেবান কমান্ডার নিহত

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ২১:২০আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:২০

পাকিস্তানে সেনাবাহিনীর দুটি পৃথক অভিযানে দুই শীর্ষ কমান্ডারসহ পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। নিহতরা তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা পাকিস্তান তালেবানের সদস্য। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা উত্তর ওয়াজিরিস্তানে এসব অভিযান পরিচালনা করা হয়। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

নিহত ৫ জনের মধ্যে সৈয়দ রাহিম ও সাইফুল্লাহ নুর তেহরিক-ই-তালেবান পাকিস্তানের দুটি আলাদা গোষ্ঠীর শীর্ষ কমান্ডার।

বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর ওয়াজিরিস্তানের মির আলি এবং কায়সুর এলাকায় অভিযান পরিচালনা করে। এতে তালেবান কমান্ডার সৈয়দ রহিম যিনি আবিদ নামেও পরিচিতি, সাইফুল্লাহ নুরসহ পাঁচজন নিহত হন। পাকিস্তানের ওই এলাকা তেহরিক ই তালেবান পাকিস্তানের সদর দফতর হিসেবে পরিচিত।

বিবৃতিতে আরও বলা হয়, ২০০৭ সাল থেকে রহিম পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে অন্তত ১৭টি আক্রমণ করে। এছাড়া জেলাগুলোতে তিনি সাম্প্রতিক সময়ে টার্গেট হামলায়ও জড়িত ছিলেন।

গত বছর থেকে উত্তর ওয়াজিরিস্তানে আইইডি (ইমপ্রভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) ও টার্গেটকৃত বন্দুক হামলায় ৫০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। তালেবান কমান্ডার রহিম শত্রুবাহিনী কর্তৃক দায়িত্ব পেয়ে টার্গেট হামলার দায়িত্ব পালন করতেন এবং বহিনীর নতুন সদস্য নিয়োগ এবং তাদেরকে সংগঠিত করতেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক