টিকা নেওয়া পর্যটকদের বিনা বাধায় ঢুকতে দেবে নেপাল

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২১, ১৭:৪৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৭:৪৪
image

করোনাভাইরাসের টিকা গ্রহণকারী পর্যটকদের বিনা বাধায় নেপাল ভ্রমণের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার নেপালের পর্যটনমন্ত্রী ভানু ভক্ত ধাকাল জানিয়েছেন, আসন্ন বসন্ত মৌসুমের আগে এই নিয়ম চালু করা হলে পর্যটকরা কোয়ারেন্টিন এবং করোনা ইন্সুরেন্স ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন। সেক্ষেত্রে ভ্রমণকারীদের কেবলমাত্র টিকা নেওয়ার প্রমাণপত্র দাখিল করতে হবে। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পর্যটন নির্ভর দেশ নেপালের জাতীয় আয়ের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে করোনা মহামারি। গত বছর দেশটিতে বিদেশি পর্যটকদের ভ্রমণ ৮০ শতাংশের বেশি কমে যায়। এমন পরিস্থিতিতে সংকট কাটিয়ে উঠতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে নেপালের কর্তৃপক্ষ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে নেপালের পর্যটনমন্ত্রী ভানু ভক্ত ধাকাল জানান, যেসব বিদেশি পর্যটক করোনার টিকা গ্রহণের প্রমাণ উপস্থাপন করতে পারবেন তাদের অবাধ ভ্রমণের সুযোগ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। এছাড়া কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা আবারও চালু করার সুপারিশ করা হবে বলে জানান তিনি।উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারি শুরু হওয়ায় গত বছরের মার্চে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়া বন্ধ করে দেয় নেপাল।

উল্লেখ্য, গত বুধবার থেকে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করেছে নেপাল। নিজেদের তিন কোটি জনসংখ্যার মধ্যে ৭২ শতাংশকে আগামী তিনমাসের মধ্যে টিকা প্রদান শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে তারা।

টিকাদান কর্মসূচি শুরুর পর ভারত ও চীনের সঙ্গে ১৬টি সীমান্ত পয়েন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় নেপাল। এসব দেশের নাগরিকদের নিজ দেশ ভ্রমণের অনুমতি দিচ্ছে তারা।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম