আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকারকে সমর্থন দেবে ইরান

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২১, ২৩:৩০আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২৩:৩০

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, তার দেশের সরকার প্রতিবেশী আফগানিস্তানে এমন একটি ইসলামি সরকার গঠনের প্রক্রিয়াকে সমর্থন করবে যা হবে দেশটির সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গঠিত। রবিবার ইরান সফররত তালেবানের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গণি বারাদার ও তার সঙ্গীদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। ইরানের সরকারি সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে।

জাভেদ জারিফ বলেন, আমরা এমন একটি অংশগ্রহণমূলক সরকারকে সমর্থন করব যা আফগানিস্তানের সব জাতি, ধর্ম ও গোত্রের অংশগ্রহণে গঠিত হবে এবং যাকে আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের জনগণ আপনাদেরই জনগণ এবং তাদেরকে হত্যার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করা মোটেই উচিত হবে না।

আফগানিস্তানে মার্কিন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে জারিফ বলেন, ওয়াশিংটন কখনোই ভালো মধ্যস্থতাকারী ও শান্তি আলোচক নয়।

বৈঠকে দু'পক্ষ আঞ্চলিক চলমান নানা ইস্যু নিয়ে মতবিনিময় করে। পাশাপাশি আফগান পরিস্থিতি ও দেশটির শান্তি প্রক্রিয়া কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়।

এর আগে বুধবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি মোল্লা আবদুল গণি বারাদারকে বলেছেন, যুদ্ধ এবং সশস্ত্র সহিংসতার মধ্য দিয়ে যারা আফগানিস্তানের ক্ষমতায় আসতে চায় তাদেরকে ইরান কখনও স্বীকৃতি দেবে না।

সব দল ও মতের লোকজনের অংশগ্রহণে সরকার গঠনের উপর জোর দেন তিনি।

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম