করোনা নিয়ে সতর্ক করা সেই চীনা চিকিৎসকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০০

এক বছরেরও বেশি সময় আগে চীনের উহান প্রদেশে করোনাভাইরাসের উপস্থিতির কথা বিশ্বকে জানিয়ে সতর্ক করেছিলেন দেশটির চিকিৎসক লি ওয়েনলাং। পরে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এবং অনেক মানুষের মৃত্যু হলে বিশ্বজুড়ে প্রশংসিত হন ওই চিকিৎসক। তবে তিনিও বাঁচতে পারেননি করোনার ছোবল থেকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান লি। ভাইরাসটি সম্পর্কে বিশ্বকে জানানো এই চীনা চিকিৎসকের মৃত্যুর প্রথম বার্ষিকীতে দেশটির জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করেছেনডা. লি ওয়েনলাংকে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে চোখের চিকিৎসক ডা. লি প্রথম ভাইরাসটি শনাক্ত করেন। তবে তিনি এটিকে আরেক প্রাণঘাতি ভাইরাস ‘সার্স’ বলে সন্দেহ করেছিলেন। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে নিজেও আক্রান্ত হন। তাকে শেষ পর্যন্ত হার মানতে হয় করোনার কাছে।

২০২০ সালের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান লি। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে চীনা নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি লি’র মৃত্যু সংবাদ প্রথমে প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। কয়েক ঘণ্টা বাদে ৭ ফেব্রুয়ারি উহান সেন্ট্রাল হাসপাতাল তার মৃত্যু ঘোষণা করে।

ডা. লি কে শ্রদ্ধা জ্ঞাপন করে চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একের পর এক পোস্ট এবং মন্তব্য করেছে উইবোর চীনা ব্যবহারকারীরা। এমনকি করোনা নিয়ে উইবোতে দেওয়া লি এর সেই সতর্কবার্তায় হাজার হাজার কমেন্ট পড়েছে শনিবার (৬ ফেব্রুয়ারি)। কেউ কেউ আবার  লি এর সর্বশেষ উইবো পোস্টে মন্তব্য লিখে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

লি’কে শ্রদ্ধা জানাতে গিয়ে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতার দাবি তুলেছেন অনেকেই। তবে এসব পোস্টকেও সেন্সরশিপে পড়তে হয়েছে।

অল্প কিছু মানুষ শনিবার হাসপাতাল ভ্রমণ করে তার মৃত্যুবার্ষিকী পালন করেছেন।অনেকে নিয়ে গেছিলেন ফুল।

৩৪ বছরের এই চিকিৎসক ছিলেন করোনা সম্পর্কে প্রথম সতর্ক করা আট জনের একজন। এদেরকে সার্স-এর মতো ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গুজব ছড়ানোর’ দায়ে কর্তৃপক্ষ শাস্তি দিয়েছিল।  

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম