জাপানি সাবমেরিনের সঙ্গে জাহাজের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:০২

প্রশান্ত মহাসাগরে জাপানের একটি সামরিক সাবমেরিনের সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। সোমবার মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় শিকোকু দ্বীপের কাছে এই সংঘর্ষ হয়। সরকারি কর্মকর্তারা জানান, এতে তিনজন ক্রু সামান্য আহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ম্যারিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্সের সাবমেরিন ভেসে উঠার সময় জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এই সাবমেরিনটি ৮৪ মিটার লম্বা।

সরকারের এক শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় ১০ টা ৫৮ মিনিটে শিকোকুর কেপ আশিজুরিতে সংঘর্ষটি ঘটে।

তিনি আরও জানান, জাপানের কোস্টগার্ডের পক্ষ থেকে সংঘর্ষকবলিত জাহাজের ক্রুদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় সংঘর্ষের বিষয়টি বুজতে পারেনি এবং সাবমেরিন পানিতে ভেসে উঠেনি।

জাপানি কোস্টাগার্ডের তথ্য অনুসারে, জাহাজটি চীনের হংকংয়ের। এটির ধারণ ক্ষমতা ৫০ হাজার টন। সাবমেরিনের এন্টেনা ও উপরের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তা চলাচল করতে পারছে।

প্রতিরক্ষামন্ত্রী নবু কিশি জানান, সাবমেরিন নিয়মিত প্রশিক্ষণ কাজে নিয়োজিত ছিল। নিজেদের পেরিস্কোপে জাহাজটি দেখতে পেলেও ওই সময় সংঘর্ষ এড়াতে সমর্থ হয়নি।

এন্টেনা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সাবমেরিন থেকে সংঘর্ষের খবরা জানাতে এক ঘণ্টা দেরি হয় বলে জানান মন্ত্রী। আর দেশটির পরিবহন সুরক্ষা বোর্ড ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম