এবার সু চি’র আরেক ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০০

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলাকালেই দেশটির উৎখাত হওয়া নির্বাচিত নেত্রী অং সান সু চি’র আরেক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সু চি’র দল ন্যাশনাল লিগ অব ডেমোক্র্যাসি (এনএলডি)- এর নেতারা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

খবরে বলা হয়েছে, কিয়াউ টিন্ট সয়ে নামের নেতা সু চির শাসনামলে স্টেট কাউন্সেলর কার্যালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এনএলডি’র তথ্য কমিটির সদস্য কাই টোয়ে জানান, কিয়াউ টিন্ট সয়েসহ আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়া সর্বশেষ নির্বাচন আয়োজনকারী নির্বাচক কমিশনের শীর্ষস্থানীয় সব কর্মকর্তাকেও গ্রেফতার করেছে সামরিক সরকার।

২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে আটক করে দেশটির সেনাবাহিনী। পরে দেশটিতে সামরিক শাসন জারি করা হয়।

রয়টার্সের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও কর্তৃপক্ষের সাড়া পাওয়া যায়নি।  

বৃহস্পতিবার টানা ষষ্ঠ দিনেও সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। রাজধানী নেপিদোতে কয়েক হাজার শ্রমিক অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন। ইয়াঙ্গুনে চীনা দূতাবাসের সামনেও কয়েকশ’ বিক্ষোভকারী জড়ো হন। তাদের অভিযোগ চীন অস্বীকার করলেও সামরিক জান্তাকে সমর্থন করে যাচ্ছে বেইজিং।

দূতাবাসের সামনে বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে চীন।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার সংস্থা শুক্রবার মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে একটি বিবৃতি পাস করার উদ্যোগ নিচ্ছে। খসড়া প্রস্তাবটি উত্থাপন করবে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। তবে কূটনীতিকরা বলছেন, চীন ও রাশিয়া এতে বাধা দিতে পারে। তারা চাইবে বিবৃতিকে দুর্বল করতে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম