২৩ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সেনা সরকার

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩
image

২৩ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখলকারী সেনা সরকার। শুক্রবার সাধারণ ছুটির দিনে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বন্দিদের মুক্তির ঘোষণা দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এই খবর জানিয়েছে।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ  হচ্ছে। রাজপথে নেমে আসছে হাজার হাজার মানুষ। বিক্ষোভ দমনে পুলিশও কঠোর হয়ে উঠতে শুরু করেছে। সেনা অভ্যুত্থানের দিনেই নির্বাচিত নেত্রী অং সান সু চিসহ উর্ধ্বতন নেতাদের গ্রেফতারের পর বহু বিক্ষোভকারীকেও আটক করা হচ্ছে।

শুক্রবার সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের ঘোষণায় বলা হয়েছে, ‘শান্তি, উন্নয়ন ও শৃঙ্খলাসহ মিয়ানমারকে একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে বন্দিদের সভ্য নাগরিক হিসেবে গড়তে, জনগণকে সন্তুষ্ট করতে এবং মানবিক ও সহানুভূতিশীল পরিস্থিতি তৈরি করতে বন্দিদের সাজা মওকুফ করা হয়েছে।’

ওই ঘোষণায় জানানো হয় মোট ২৩ হাজার ৩১৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। এছাড়া আলাদা এক নোটিশে ৫৫ জন বিদেশি নাগরিককেও মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দুটি আদেশেই স্বাক্ষর করেছেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

বৃহস্পতিবার টানা ষষ্ঠ দিনেও সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। রাজধানী নেপিদোতে কয়েক হাজার শ্রমিক অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন। ইয়াঙ্গুনে চীনা দূতাবাসের সামনেও কয়েকশ’ বিক্ষোভকারী জড়ো হন। তাদের অভিযোগ চীন অস্বীকার করলেও সামরিক জান্তাকে সমর্থন করে যাচ্ছে বেইজিং। দূতাবাসের সামনে বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে চীন।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার সংস্থা শুক্রবার মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে একটি বিবৃতি পাস করার উদ্যোগ নিচ্ছে। খসড়া প্রস্তাবটি উত্থাপন করবে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। তবে কূটনীতিকরা বলছেন, চীন ও রাশিয়া এতে বাধা দিতে পারে। তারা চাইবে বিবৃতিকে দুর্বল করতে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম