মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে ধর-পাকড়, বাড়ছে ক্ষোভ

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৫

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অব্যাহত রয়েছে। শনিবার টানা অষ্টম দিনেও রাজপথে জান্তার বিরুদ্ধে রাজপথে নেমেছেন দেশটির মানুষ। চলমান বিক্ষোভে অভ্যুত্থানবিরোধীদের গ্রেফতারের ঘটনায় প্রতিবাদকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। রাজপথে নেমে আসছে হাজার হাজার মানুষ। বিক্ষোভ দমনে পুলিশও কঠোর হয়ে উঠতে শুরু করেছে। সেনা অভ্যুত্থানের দিনেই নির্বাচিত নেত্রী অং সান সু চিসহ উর্ধ্বতন নেতাদের গ্রেফতারের পর বহু বিক্ষোভকারীকেও আটক করা হচ্ছে।

শনিবার দেশটির বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে কয়েক হাজার মানুষ বিক্ষোভে নেমেছেন। রাজধানী নেপিদো, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ও অন্যান্য শহরেও বিক্ষোভ করছেন অভ্যুত্থানবিরোধীরা।

গত কয়েক দিনে বিক্ষোভকারীদের গ্রেফতারের প্রতিবাদও করছেন অনেকে। ইয়াঙ্গুনে একটি প্ল্যাকার্ডে স্লোগান লেখা হয়েছে, রাতে অপহরণ বন্ধ করো।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর ৩৫০ জনের বেশি কর্মকর্তা, অ্যাক্টিভিস্ট ও বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

সামরিক সরকারের সমর্থক একজন চিকিৎসকের গ্রেফতারের ভিডিও ছড়িয়ে পড়লে ক্ষোভ আরও বাড়তে থাকে। এই চিকিৎসক সেনা সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। রাতের অন্ধকারে গ্রেফতার করা হয়েছে অনেককে।

ইন্টারনেট মেমেতে বিক্ষোভকারীরা লিখেছেন, আমাদের রাত এখন আর নিরাপদ নয়। মিয়ানমার সেনাবাহিনী রাতের আঁধারে মানুষকে অপহরণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এসব মেমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে।

রাজনৈতিক বন্দিদের নিয়ে কাজ দ্য অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স এক বিবৃতিতে মিয়ানমারের গ্রেফতারের নিন্দা জানিয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম