অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার সীমিত করলো দ. কোরিয়া

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৮
image

অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার ব্যবহারের সিদ্ধান্ত সীমিত করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৫ কিংবা তার চেয়ে বেশি বয়সীদেরকে এই টিকা প্রদান করা হবে না। এছাড়া টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রাও কমিয়েছে দেশটি। কারণ হিসেবে বলা হয়েছে বিশ্বজুড়ে টিকা ভাগাভাগির প্রকল্প কোভ্যাক্স থেকে টিকা সরবরাহে বিলম্বে হওয়ায় লক্ষ্যমাত্রাও পরিবর্তন করা হয়েছে।

পূর্বের পরিকল্পনা অনুযায়ী এই বছরের প্রথম তিন মাসের মধ্যে ১৩ লাখ মানুষকে টিকাদানের লক্ষ্য নির্ধারণ করে দক্ষিণ কোরিয়া। তবে নতুন করে এই লক্ষ্যমাত্র ৭৫ হাজারে নামিয়ে আনা হয়েছে।

কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তরফ থেকে সোমবার বলা হয়েছে, এই সময়ের মধ্যে কোভ্যাক্স থেকে দুই কোটি ৬০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার কথা থাকলেও সময় মতো তা পাওয়া যাচ্ছে না। সেই কারণে লক্ষ্যমাত্রা কমানো হয়েছে।

এছাড়া বয়স্কদের টিকা প্রদান নিয়ে আগের পরিকল্পনা থেকেও সরে এসেছে দক্ষিণ কোরিয়া। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স্কদের ওপর টিকা প্রয়োগ নিয়ে আরও বেশি তথ্য পাওয়ার পরই তারা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সতর্ক করে দিয়ে বলেছে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা কেবলমাত্র ১৮ থেকে ৬৪ বছর বয়সীদের দেওয়া উচিত। তবে উদ্ভাবকেরা বলছেন, টিকাটি বয়স্কদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সক্ষম।

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু করছে দক্ষিণ কোরিয়া। স্বাস্থ্যকর্মী, স্পর্শকাতর অধিবাসী, বয়স্ক ব্যক্তিদের আগে টিকা দেওয়ার কথা রয়েছে তাদের।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম