মিয়ানমারে রেল লাইন বন্ধ করলো বিক্ষোভকারীরা

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৮

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা ইয়াঙ্গুন ও দক্ষিণাঞ্চলীয় একটি শহরের রেল লাইন বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার জাতিসংঘ দূতের ভয়াবহ পরিণতির বিষয়ে সেনাবাহিনীকে সতর্ক করার কয়েক ঘণ্টার পর রেল লাইন অবরোধ করা হয়। রাস্তায় সাঁজোয়া যান ও সেনাদের উপস্থিতি থাকলেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন প্রতিবাদকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সামরিক শাসনের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহর ও নগরে বিক্ষোভ, অসহযোগিতা ও ধর্মঘটে সরকারের বিভিন্ন কার্যক্রম থমকে গেছে।

মঙ্গলবার বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে অসহযোগ আন্দোলনের সমর্থনে ইয়াঙ্গুন ও দক্ষিনাঞ্চলীয় শহর মাউলামিনের রেল লাইনে অবস্থান নেয়। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এসময় বিক্ষোভকারী স্লোগান দেয়, অবিলম্বে আমাদের মুক্তি দাও, জনগণের ক্ষমতা ফিরিয়ে দাও।

ইয়াঙ্গুনের আরও দুটি স্থানেও বিক্ষোভকারীরা জড়ো হয়। একটি হলো চিরাচরিত বিক্ষোভের স্থান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে, আরেকটি হলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে। দ্বিতীয় স্থানে বিক্ষোভকারী অসহযোগ আন্দোলনে যোগ দিতে ব্যাংক কর্মীদের আহ্বান জানায়।

প্রায় ৩০ জন বৌদ্ধ ভিক্ষু অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্রার্থনার মাধ্যমে। গত কয়েক দিনের তুলনায় সোম ও মঙ্গলবার বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল কম। তবে দেশব্যাপী ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার ভোরে দ্বিতীয়বারের মতো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় জান্তা সরকার। তবে স্থানীয় সকাল ৯টার দিকে আবার তা চালু হয়।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম