সু চি’র বিরুদ্ধে সামরিক সরকারের আরেকটি মামলা

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩২

মিয়ানমারে উৎখাত হওয়া নেতা অং সান সু চি’র বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে দেশটির সামরিক সরকার। মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়। সামরিক অভ্যুত্থানের দুই সপ্তাহ দ্বিতীয় মামলাটি দায়ের করা হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখলের আগে সর্বশেষ নির্বাচনে জয়ী দল এনএলডি’র নেত্রী সু চিকে গৃহবন্দি করে রাখা হয়। সেনা অভ্যুত্থানের প্রায় দুই সপ্তাহ পার হলেও দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

গৃহবন্দি ও অভ্যুত্থানের দিনেই সু চির বিরুদ্ধে আমদানি ও রফতানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়। তাকে বন্দি করার সময় তার বাসভবনে একটি ওয়াকি টকি পাওয়াতে এই অভিযোগ আনা হয়েছে।

নোবেলজয়ী সু চি’র আইনজীবী এএফপিকে জানান, মঙ্গলবার তার বিরুদ্ধে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছে।

আইনজীবী খিন মাউং ঝাউ বলেন, সু চি’র বিরুদ্ধে ৮ ও ২৪ ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

খবরে বলা হয়েছে, তবে এটি স্পষ্ট নয় কীভাবে সু চির ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা পরিচালনা করা হবে। উৎখাত হওয়া প্রেসিডেন্টের বিরুদ্ধেও একই ধারায় মামলা দায়ের করা। ধারণা করা হচ্ছে, সামরিক সরকার তাদের বিরুদ্ধে করোনাভাইরাস মোকাবিলায় জারি করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনতে পারে।

আইনজীবী আরও জানান, সু চি ও প্রেসিডেন্টের সঙ্গে তিনি এখনও যোগাযোগ করতে পারেননি। ১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা আদালতে হাজির হতে পারেন।

সামরিক সরকারের মুখপাত্র ঝাউ মিন তুন দাবি করেছেন, দুই আসামিই নিরাপদ স্থানে এবং সুস্থ রয়েছেন। তিনি বলেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এমন নয়, তারা নিজের বাড়িতেই আছেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম