সিটি সেন্টার থেকে পুরাতন রাজধানী, মিয়ানমারে বিক্ষোভ চলছেই

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৩
image

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ চলছেই। বৃহস্পতিবার ইয়াঙ্গুনের শহরতলির ব্যস্ত সংযোগ সড়ক থেকে শুরু থেকে পুরনো রাজধানী বাগান সবখানে সব শ্রেণী পেশার হাজার হাজার মানুষ নেমে এসে সেনা শাসনের প্রতিবাদ জানিয়েছে। প্রতিদিনকার এই বিক্ষোভ ও ধর্মঘটে অচল হয়ে পড়েছে বহু সরকারি দফতর। সেনা শাসকদের হুমকি সত্ত্বেও বিক্ষোভ প্রশমিত হওয়ার কোনও ইঙ্গিতই পাওয়া যাচ্ছে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে নতুন নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতি দিলেও তা উপেক্ষা করে রাস্তায় নামছে মানুষ। বিক্ষোভকারীরা সামরিক জান্তার আশ্বাসের ব্যাপারে ব্যাপক সন্দিহান। দেশটির সামরিক বাহিনীর ভাষ্য, গণতান্ত্রিক সরকার উৎখাতে জনগণের সমর্থন আছে। তবে সেই ভাষ্যকে মিথ্যে প্রমাণ করে বুধবারও বড় ধরনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ইয়াঙ্গুনে জড়ো হয়েছেন অভ্যুত্থানবিরোধী কয়েক হাজার বিক্ষোভকারী।

বৃহস্পতিবার বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলে সুলে প্যাগোডার সামনে সমবেত হয় বিপুল সংখ্যক মানুষ। এছাড়া প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছের একটি সড়ক সংযোগেও বড় জমায়েত দেখা যায়। মূলত শান্তিপূর্ণ এই বিক্ষোভ ও নাগরিক অসহযোগ আন্দোলনের কারণে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ সরকারি বাণিজ্য।

সেনা শাসনের প্রতিবাদ জানাতে ইয়াঙ্গুনের বহু গাড়ি চালক খুব ধীর গতিতে গাড়ি চালাচ্ছেন। এভাবে প্রতিবাদ করা কো সোয়ে মিন বলেন, আমি স্বৈরশাসনের মধ্যে জেগে উঠতে চাই না। বাকি জীবন আমরা ভয়ের মধ্যে পার করে দেবো না। সরকারি কর্মকর্তারা দেরি করে কাজে গেলে কিংবা একেবারেই না গেলেই আমি খুশি হবো।’

এছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় এবং পুরনো রাজধানী বাগানেও রং বেরংয়ের ব্যানার নিয়ে বিক্ষোভ করে সেনা শাসনের প্রতিবাদ জানাচ্ছে হাজার হাজার মানুষ।

নাগরিক অসহযোগ আন্দোলন বন্ধ করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশটির সামরিক সরকার। সরকারি চাকরিজীবীদের অসহযোগ আন্দোলনে উৎসাহিত করায় বুধবার রাতে ছয় সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জান্তা সরকার। এসব অভিযোগে তাদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম