মিয়ানমারে পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারী নিহত

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:১২

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়ে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। শনিবার সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া গুলিতে তাদের মৃত্যু হয়। জরুরি সেবার কর্মীরা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শহরের স্বেচ্ছাসেবামূলক জরুরি সেবার প্রধান পারাহিতা ডারহি বলেন, অন্তত ২০ জন আহত হয়েছেন এবং দুজন নিহত।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিভিন্ন শহরে টানা বিক্ষোভ চলছে। সংখ্যালঘু গোষ্ঠী, কবি, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামরিক শাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করছেন। অভ্যুত্থানবিরোধীরা সর্বশেষ নির্বাচনে জয়ী নেত্রী অং সান সু চি’র মুক্তিরও দাবি জানাচ্ছেন। এর আগে মাথায় গুলিবিদ্ধ এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এখন পর্যন্ত অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে তিনজন নিহতের কথা জানা গেলো।

শনিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। তবে প্রথমে নিশ্চিত হওয়া যায়নি পুলিশ ফাঁকা গুলি নাকি তাজা গুলি ছুড়ছে।

মান্দালয় জরুরি সেবার পক্ষ থেকে জানানো হয়েছে, মাথায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আরেক স্বেচ্ছাসেবী চিকিৎসক নিশ্চিত করেছেন দুজনের মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরেকজন বুকে গুলিবিদ্ধ হয়ে পরে মারা গেছেন।

এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সামরিক সরকারের দমন-পীড়ন ও ধরপাকড় উপেক্ষা করেই মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। টানা ষষ্ঠ রাতের মতো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হলেও শনিবারও বিক্ষোভে মন্থর গতি চোখে পড়েনি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম