শরৎ নাগাদ হার্ড ইমিউনিটি অর্জনের আশা দক্ষিণ কোরীয় প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৪
image

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সিয়ে কিউন আশা প্রকাশ করেছেন, টিকা কর্মসূচি দেরিতে শুরু হলেও আগামী শরৎ নাগাদ তার দেশ হার্ড ইমিউনিটি অর্জন করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেন তিনি।

গত বছর প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর প্রাদুর্ভাব মোকাবিলায় গণহারে পরীক্ষাসহ বিভিন্ন পদক্ষেপের কারণে বেশ প্রশংসা কুড়িয়েছে দক্ষিণ কোরিয়া। তবে টিকা কর্মসূচির ক্ষেত্রে সেখানে ধীরগতি দেখা গেছে। এ সপ্তাহের শেষের দিকে সেখানকার স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হবে। অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের তৈরি ভ্যাকসিন ব্যবহার করবে দেশটি। আগামী মাস নাগাদ প্রায় ৮ লাখ মানুষকে টিকা প্রয়োগের আশা করা হচ্ছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যাকসিনের ধীরগতির বিষয়টি উড়িয়ে দেন দক্ষিণ কোরীয় প্রধানমন্ত্রী। তার দাবি, এর মধ্য দিয়ে অন্যান্য দেশে ভ্যাকসিন কেমন কাজ করছে তা নিরূপণ করার সুযোগ পাচ্ছেন তার দেশের কর্মকর্তারা। চুং বলেন, ‘আপনারা জানেন না কোরীয় জনগণ গতিতে মাস্টার।’ তিনি আরও বলেন, ‘যদিও এটা সহজ কাজ নয়, তারপরও বলব সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের শেষ নাগাদ আমরা ৭০ শতাংশ মানুষের শরীরে টিকা প্রয়োগের কাজ শেষ করতে পারব। এটা সম্ভব হবে বলেই আমি বিশ্বাস করি।’

দক্ষিণ কোরিয়ার সরকার দেশের সাড়ে ৫ কোটি জনগণের জন্য যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন নিশ্চিতে সরবরাহকারীদের সঙ্গে চুক্তি করে রেখেছে। তবে সব ডোজ পেতে জুলাই পর্যন্ত হয়ে যাবে।  

সম্প্রতি কোরিয়া সোসাইটি অপিনিয়ন ইন্সটিটিউটের এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ মানুষ ভ্যাকসিন নিতে আগ্রহী। আবার ৪৫ শতাংশ মানুষ বলেছেন, তারা পরিস্থিতি বুঝে-শুনে তারপর ভ্যাকসিন নেবেন। আর ৫ শতাংশ মানুষ জানিয়েছে তারা ভ্যাকসিন নিতে আগ্রহী নয়।

এ ব্যাপারে চুং সিয়ে বলেন, ‘অবশ্যই কিছু মানুষ ভ্যাকসিন না নিতে চাইতে পারে। তবে বেশি সংখ্যক মানুষ যেন ভ্যাকসিন নেন সে ব্যাপারে উদ্বুদ্ধ করবে সরকার। প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন যদি কার্যকারিতা দেখাতে পারে তবে ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পর এ শরৎ নাগাদ হার্ড ইমিউনিটি অর্জিত হবে। কোরীয়রা তখন হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।’

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক