হাতে ঠেলা ট্রলিতে উ. কোরিয়া ছাড়লেন রুশ কূটনীতিকরা

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:০০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:০০
image

পিয়ংইয়ং-এর কঠোর কোভিডবিরোধী পদক্ষেপের জেরে হাতে ঠেলা রেল ট্রলিতে করে উত্তর কোরিয়া ছেড়েছেন রাশিয়ান কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের একটি গ্রুপ। আট সদস্যের গ্রুপটি ট্রেন এবং বাসে করে সীমান্ত এলাকায় পৌঁছানোর পর রুশ সীমান্ত পাড়ি দিতে হাতে ঠেলা ট্রলিতে প্রায় এক কিলোমিটার রেল লাইন পাড়ি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে  যাত্রী পরিবহন সেবার বেশিরভাগই বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি এখন পর্যন্ত সেখানে কোনও আক্রান্ত শনাক্ত হয়নি, তবে পর্যবেক্ষকরা এই দাবি অস্বীকার করে আসছেন।

গত বছরের শুরুতেই ট্রেন ও ওয়াগনের প্রবেশ কিংবা ত্যাগ নিষিদ্ধ করে উত্তর কোরিয়া। বেশিরভাগ আন্তর্জাতিক যাত্রীবাহি ফ্লাইটও বন্ধ করে দেওয়া হয়। ফলে পিয়ংইয়ং ছেড়ে যেতে রুশ কূটনীতিকদের সামনে অস্বাভাবিক যাত্রা করা ছাড়া অন্য কোনও বিকল্প খোলা ছিলো না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘এক বছরের বেশি সময় ধরে যাত্রীবাহি যানবাহন ও সীমান্ত বন্ধ থাকায় বাড়ি ফিরতে দীর্ঘ এবং কঠিন যাত্রা বেছে নিতে হয়।’ ওই পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে দেখা গেছে কূটনীতিকরা ট্রলিতে স্যুটকেস রেখে তা হাতে ঠেলে নিয়ে যাচ্ছেন।

ট্রলিটির ‘মূল ইঞ্জিনের’ ভূমিকায় ছিলেন দূতাবাসের থার্ড সেক্রেটারি ভ্লাদিস্লাভ সরোকিন। তিনি তুমেন নদীর রেল সেতু ওপর নিয়ে ট্রলিটি ঠেলে রাশিয়ায় নিয়ে যান। এর আগে রুশ সীমান্তে পৌঁছাতে গ্রুপটি ৩২ ঘণ্টার ট্রেন জার্নি এবং দুই ঘণ্টার বাস জার্নি করে। তাদের মধ্যে ছিলো সরোকিনের তিন বছর বয়সী মেয়েও।

সীমান্ত পার হওয়ার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরে একটি বাসে করে তারা ভ্লাদিভোস্টক বিমানবন্দরে পৌঁছান।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম