ভারতে আশ্রয় চাইলো মিয়ানমারের ১৯ পুলিশ সদস্য

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ২৩:৪৩আপডেট : ০৫ মার্চ ২০২১, ০০:১৩

মিয়ানমারের অন্তত ১৯ পুলিশ সদস্য সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। মিজোরামের চাম্পাই ও সারচিপ জেলার সীমান্ত দিয়ে প্রবেশের পর তারা দেশটিতে আশ্রয় চেয়েছেন। ৪ মার্চ বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আশ্রয়প্রার্থীদের সবাই বার্মিজ পুলিশের নিম্নপদস্থ সদস্য বলে জানা গেছে। ভারতে প্রবেশের সময় তাদের সবাই নিরস্ত্র ছিলেন। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশটি থেকে আরও অনেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যেও এর ইঙ্গিত মিলেছে।

এদিকে মিয়ানমারের সেনা ও পুলিশ সদস্যরা চীনা অ্যাপ টিকটক ব্যবহার করে বিক্ষোভকারীদের ‘দেখামাত্র গুলি’র হুমকি দিচ্ছে বলে জানা গেছে। বুধবার জান্তাবিরোধী অন্তত ৩৮ বিক্ষোভকারী নিহতের মধ্যেই টিকটক ব্যবহার করে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তবে এমন পরিস্থিতিতেও জীবনের পরোয়া না করে বৃহস্পতিবার ফের রাজপথে নেমেছে আন্দোলনকারীরা।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও সেসব কানে তুলছে না জান্তা সরকার।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানের হতবাক করা ফুটেজ সামনে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ও তাজা গুলি চালানো হয়েছে।

বৃহস্পতিবার পশ্চিম ইয়াঙ্গুনের শহর পাথেইন-এ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়েছে। তবে এখন পর্যন্ত সেখানে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার পুলিশ ও সেনাসদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলিবর্ষণ করে। কোনও সতর্ক সংকেত ছাড়াই বিভিন্ন শহর ও নগরে গুলিবর্ষণ করা হয়।

সু চি সমর্থক অ্যাক্টিভিস্টরা বলছেন, তারা সামরিক শাসনের অধীনে বাস করতে চান না। সু চি-র মুক্তির জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে অ্যাক্টিভিস্ট মাউং সাউঙ্গখা বলেন, আমরা জানি যে কোনও সময় আমরা গুলিবিদ্ধ ও নিহত হতে পারি। কিন্তু জান্তার অধীনে বেঁচে থাকার কোনও অর্থ হয় না।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম